জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট্যান্স পুরষ্কার

লুৎফুর রহমান 
কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক উদ্যোগ গ্রহণ করে বিজ্ঞপ্তি দিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক "আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫" ও "জাতীয় প্রবাসী দিবস ২০২৫” উপলক্ষ্যে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ "রেমিট্যান্স পুরষ্কার ২০২৫" প্রদান করা হবে।

দূতাবাসের এমন চমৎকার উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় বৈধভাবে যারা রেমিট্যান্স প্রেরন করেন তাদের মধ্য থেকে দুটি বিষয়ে ঐ পুরস্কার প্রদান করা হবে।সে ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী বাংলাদেশি পুরুষ-২টি ও নারী-২টি।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে অর্থাৎ প্রবাসী বাংলাদেশি (নারী/পুরুষ) মালিকানাধীন বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান-০২টি।

এই পুরষ্কার প্রাপ্তির লক্ষ্যে আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যে কোন কর্মদিবসে সকাল ০৮.০০ থেকে দুপুর ০২.০০ এর মধ্যে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ে (২নং কক্ষে) আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়াও আবেদন ফরম ও এ-সংক্রান্ত নীতিমালা কুয়েতস্থ বাংলাদেশ  দূতাবাসের ওয়েবসাইট
আবেদন ফরম ও এ-সংক্রান্ত নীতিমালা দূতাবাসের ওয়েবসাইট (https://kuwait.mofa.gov.bd) ও ফেইজবুক পেজে (facebook.com/BDEmbKuwait) অথবা দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে সংগ্রহ করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

1

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

2

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

3

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

4

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

5

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

6

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

7

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

8

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

9

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

10

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

11

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

12

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

13

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

14

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

15

নওগাঁয় শীতের আগমনী বার্তা

16

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

17

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

18

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

19

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

20