প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট্যান্স পুরষ্কার

লুৎফুর রহমান
কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক উদ্যোগ গ্রহণ করে বিজ্ঞপ্তি দিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক "আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫" ও "জাতীয় প্রবাসী দিবস ২০২৫” উপলক্ষ্যে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ "রেমিট্যান্স পুরষ্কার ২০২৫" প্রদান করা হবে।
দূতাবাসের এমন চমৎকার উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় বৈধভাবে যারা রেমিট্যান্স প্রেরন করেন তাদের মধ্য থেকে দুটি বিষয়ে ঐ পুরস্কার প্রদান করা হবে।সে ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী বাংলাদেশি পুরুষ-২টি ও নারী-২টি।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে অর্থাৎ প্রবাসী বাংলাদেশি (নারী/পুরুষ) মালিকানাধীন বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান-০২টি।
এই পুরষ্কার প্রাপ্তির লক্ষ্যে আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যে কোন কর্মদিবসে সকাল ০৮.০০ থেকে দুপুর ০২.০০ এর মধ্যে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ে (২নং কক্ষে) আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়াও আবেদন ফরম ও এ-সংক্রান্ত নীতিমালা কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।