জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে ভিসা জালিয়াতি চক্রের চক্রের ৬ সদস্য গ্রেফতার

লুৎফুর রহমান।।

কুয়েতে ভিসা জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।
আটকদের মধ্যে তিনজন কুয়েতি ও তিনজন মিশরীয় নাগরিক।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনসের কিছু কর্মী অর্থের বিনিময়ে অবৈধভাবে কোম্পানির লাইসেন্স প্রদান এবং ভুয়া নিয়োগের সাথে জড়িত ছিলেন। অভিযুক্তরা ২৮টি কোম্পানির লাইসেন্স ব্যবহার করে মোট ৩৮২ জন কর্মীকে অবৈধভাবে নিয়োগ করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে, প্রত্যেক কর্মীর কাছ থেকে ৮০০ থেকে ১ হাজার দিনার পর্যন্ত অর্থ নেয়া হয় এবং জনশক্তি কর্মীদের তথ্য সিস্টেমে প্রবেশের জন্য অতিরিক্ত ২০০ থেকে ২৫০ দিনার পর্যন্ত ঘুষ প্রদান করা হয়েছে।
তদন্তে আরও জানা যায়, কোম্পানির মালিক ব্যবস্থাপকরা ভুয়া নিয়োগ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। প্রতিনিধি ও কর্মীরা দালালদের মাধ্যমে ঘুষ প্রদানের সমন্বয় করেছেন। মধ্যস্থতাকারীরা কমিশনের বিনিময়ে ব্যাংক আমানত ও নগদ অর্থের মাধ্যমে ঘুষ দিয়েছেন। শ্রম বিভাগের কর্মকর্তারা ঘুষের বিনিময়ে শ্রম চাহিদার অনুমান জালিয়াতি করেছেন।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং আবাসিক পাচার রোধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রণালয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

1

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

2

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

3

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

4

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

5

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

6

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

7

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

8

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

9

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

10

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

11

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

12

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

13

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

14

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

15

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

16

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

17

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

18

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

19

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

20