Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

 

মোঃ রাতুল হাসান লিমন

নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)। পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল আজমেরী ওসমানের বডিগার্ড হিসেবে পরিচিত।
হাইওয়ে পুলিশের গোপন সূত্রের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়। পুলিশের ধারণা, তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনা নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আজমেরী ওসমানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অস্ত্রবহনের এমন ঘটনা আগেও সংবাদমাধ্যমে এসেছে। পুলিশ আরও জানিয়েছে, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

1

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

2

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

3

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

4

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

5

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

6

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

7

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

8

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

9

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

10

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

11

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

12

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

13

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

14

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

15

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

16

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

18

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

19

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

20