জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

 মো:মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ  সরকারী বালক উচ্চ বিদ্যালয় জেলার একটি ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়,যা দুটি শিফটে পরিচালিত হয়।এটি গভমেন্ট হাই স্কুল নামেও পরিচিত।এবং বর্তমানে কিশোরগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী শিক্ষকদের সম্মানে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,জনাব একে এম আব্দুল্লাহ,উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল)
বিদায়ী অতিথি জনাব মোঃ আকবর আলী (অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি বালক উচ্চ বিদ্যালয়) সভাপতি, জনাব সেলিনা বেগম প্রধান শিক্ষিকা, সরকারী বালক উচ্চ বিদ্যালয়। 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা নবীনদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং বিদায়ীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

নবীনবরণ ও বিদায়ী শিক্ষকদের অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের গুরুত্ব তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

1

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

2

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

3

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

4

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

5

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

6

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

7

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

8

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

9

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড

10

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

11

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

12

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

13

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

14

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

15

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

16

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

17

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

18

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

19

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

20