Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

মো: মিজানুর রহমান শাহীন 

কিশোরগঞ্জে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতের প্রভাব পড়েছে জনজীবনে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো জেলা।আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী,  সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ এবং ১০।

শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের শ্রমজীবীরা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে তারা চরম দুর্ভোগে দিন পার করছেন। অনেক এলাকায় শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
কুয়াশার কারণে সকালে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। পাশাপাশি শীতের প্রভাবে স্থানীয় হাট-বাজারগুলোতেও ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমে গেছে।
এদিকে শীতের তীব্রতা বাড়লেও এখনো অনেক দরিদ্র মানুষ পর্যাপ্ত শীতবস্ত্র পাননি বলে স্থানীয়রা জানিয়েছেন। মানবিক সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ অবস্থায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

1

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

3

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

4

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

5

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

6

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

7

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

8

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

9

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

10

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

11

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

12

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

13

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

14

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

15

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

16

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

17

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

18

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

19

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

20