জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নির্মাণ ও ভাড়া উত্তোলনের অভিযোগ


মো:মিজানুর রহমান শাহীন 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামকে ঘিরে সরকারি সম্পত্তি দখল করে ভবন নির্মান ও দীর্ঘদিন ধরে বাসা ভাড়া বাবদ ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। 
অভিযোগ অনুযায়ী, তিনি এর আগে জেলা প্রশাসক কার্যালয়, কিশোরগঞ্জে চাকুরিরত অবস্থায় প্রায় ৩০ বছর আগে একটি সরকারি বাসা বরাদ্দ নেন।
পরবর্তীতে ওই সরকারি বাসাটি পরিত্যক্ত দেখিয়ে বাসার পাশের সরকারি জায়গায় ব্যক্তিগত উদ্যোগে একটি ভবন নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন বলে অভিযোগ রয়েছে। সরকারি সম্পত্তির ওপর ব্যক্তিগত ভবন নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ হলেও গত প্রায় ২৫ বছর ধরে তিনি পরিবারসহ সেখানে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে অভিযোগ রয়েছে, সরকারি বিধি অনুযায়ী কোনো কর্মকর্তা বদলি হলে পূর্বের কর্মস্থলের সরকারি বাসভবন ত্যাগ করে বর্তমান কর্মস্থলে অবস্থান করার কথা থাকলেও তিনি তা না করে নিয়ম বহির্ভূতভাবে ঐ ভবনে বসবাস অব্যাহত রেখেছেন। পাশাপাশি বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে ১২ হাজার ৭১২ টাকা করে সরকারি কোষাগার থেকে উত্তোলন করে আসছেন। হিসাব অনুযায়ী, এভাবে গত ২৫ বছরে প্রায় ৩০ লাখ টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করছেন।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে শহিদুল ইসলাম তার পরিবার নিয়ে ওই ভবনেই বসবাস করছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোর নীরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কিশোরগঞ্জ, মোহাম্মদ নাহিদ হাসান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জনতার খবর প্রতিনিধি কে বলেন,সরকারী জমির উপরে বাসা করার নিয়ম নেই।আমি বাসা করেছি।আমি যে বাসা করেছি জেলা প্রশাসকের অফিস তা জানে।আমাকে কেউ কিছু করতে পারবেনা।একটু হাঁটাহাঁটি করব সব ঠিক হয়ে যাবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের আলোকে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তারা প্রশ্ন তুলছেন কোন শক্তির প্রভাবে দীর্ঘদিন ধরে প্রকাশ্য এমন অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

1

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

2

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

3

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

4

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

5

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

6

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

7

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

8

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

9

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

10

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

11

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

12

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

13

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

14

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

15

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

16

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

17

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

18

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

19

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

20