কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র-জনতার বিজয় র্যালি,অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক গুরুদয়াল কলেজ মাঠ থেকে, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) নেতৃত্বে এক বিশাল বিজয়ী র্যালির আয়োজন করা হয়।
বিজয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইটাল বটতলা গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
র্যালিতে হাজার হাজার ছাত্র জনতার সরব উপস্থিতিতে, ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। রাস্তার দুইপাশে উৎসব জনতা হাততালি দিয়ে সংহতি প্রকাশ করে।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, যে ব্যক্তিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত গত ১৭ বছর যাবত কত কষ্ট সহ্য করে সাত সাগর তেরো নদীর ওই পাড়ে বসে, দেশের মানুষের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন, আমার প্রিয় নেতা তারেক রহমানকে জানাই সংগ্রামী অভিনন্দন। সেই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুগ্ধ, সাইদ সহ যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা আশা করি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটে অধিকার ফিরে পাবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ও ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও অসংখ্য ছাত্র জনতা, সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
উক্ত সমাবেশে ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে, সমাবেশ স্থল সহ আশপাশের এলাকা পরিণত হয় আনন্দঘন এক উৎসবমুখর পরিবেশের।