জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে রুমাইসা হাসপাতালে ভুল রক্ত দেয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মো.ইমরান হোসেন,


গাজীপুরের কালিয়াকৈরে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল রক্ত পুশ করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩ টার পরে এ ঘটনা ঘটে। নিহত  খাদিজা আক্তার (২৫),কালিয়াকৈর  উপজেলার  চাপাইর গ্রামের আবির হোসেনের স্ত্রী।

জানাযায়, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে খাদিজাকে রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে ভুল রক্ত পুশ করা হয় বলে দাবি করেছেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় খাদিজার মৃত্যু হয়। নিহতের স্বামী  হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ করেছেন।তাদের অভিযোগ,হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অদক্ষতার কারণেই খাদিজার মৃত্যু হয়েছে।এ বিষয়ে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ও মালিক পক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ক্লিনিকে পাওয়া যায়নি । 

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, আমরা ঘটনাটি অবগত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এরপর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, বিষয়টি জেনেছি। দ্রুত তদন্ত করে দেখা হবে হাসপাতালের অনুমোদন আছে কিনা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

1

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

2

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

3

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

4

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

5

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

6

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

7

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

8

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

9

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

10

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

11

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

12

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

13

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

14

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

15

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

16

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

17

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

18

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

19

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

20