জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে প্রান্তিক শিক্ষার্থীদের সংসদীয় বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা 2025

শামীম ইসলাম শামীম, জয়পুরহাট প্রতিনিধি

বিতার্কিক হওয়ার স্বপ্ন দেখছে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহযোগিতায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী সংসদীয় বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের মিলনায়তনে।

কালাই উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এ আয়োজনে। সুবিধাবঞ্চিত গ্রামীণ জনপদের শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে যুক্ত হয় বিতর্ক প্রশিক্ষণে। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আলোচিত হয় জনসচেতনতামূলক নানা বিষয়। এর মধ্যে ছিল—প্রাতিষ্ঠানিক শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার গুরুত্ব, পরিবেশ রক্ষায় প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা ইত্যাদি।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন,
‘আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কমিটিতে (২০১৩-১৪) সভাপতি ছিলাম। বর্তমানে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বিতর্ক আমার আবেগের জায়গা। কালাইয়ের শিক্ষার্থীদের আগ্রহ দেখে এই সংসদীয় বিতর্ক কর্মশালা আয়োজন করেছি। এর মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং যুক্তিনির্ভর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।’

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাঈম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের বিতার্কিক মো. রহমতুল্লাহ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতার্কিক কাজি হামিমুল হক সীমান্ত।

নাঈম মাহমুদ বলেন,
‘আমরা সব সময় প্রান্তিক অঞ্চলে বিতর্কের প্রসারে আগ্রহী। কালাইয়ের শিক্ষার্থীদের উৎসাহ দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের স্কুল অব ডিবেটের অনলাইন সংস্করণে নিবন্ধনের পরামর্শ দিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

1

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

2

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

3

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

4

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

5

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

6

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

7

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

8

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

9

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

10

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

11

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

12

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

13

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

14

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

16

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

17

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

18

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

19

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

20