নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ইয়ারপুর গ্রামের ওয়াছেক পাটোয়ারী বাড়ির ২৪টি পরিবারের সদস্য
চরম দুর্ভোগে রয়েছেন। চলমান বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারনে এমনিতেই এলাকার রাস্তা-ঘাট,স্কুল- কলেজ,মসজিদ-মাদ্রাসা,
বসতঘরসহ পানিতে তলিয়ে যাচ্ছে। তার উপর এলাকার বংশগত প্রভাবশালী ব্যক্তিরা বাড়িঘর করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি শরিয়ত উল্যাহ পাটোয়ারী (পিতা: ইউনুস পাটোয়ারী) ওই কালভার্ট বন্ধ করে দিয়ে সেখানে নতুন বাড়ি নির্মাণ করছেন। কেউ প্রতিবাদ করতে গেলে তিনি হুমকি দেন ও মারধরের ভয় দেখান বলে অভিযোগ ওঠেছে।
এলাকাবাসীরা জানান, বাড়িতে একটি মসজিদ, একটি কিন্ডারগার্টেন ও ২৪টি গৃহস্থালির বসবাস রয়েছে। পানি জমে যাওয়ার কারণে কেউ ঘর থেকে বের হতে পারছে না। এ অবস্থায় কালভার্টটির দুই পাশ পরিষ্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাস্থল আজীজপুরের পোলের গোড়ায় নামলে দক্ষিণ দিকে বটতলী বাজারের দিকে যাওয়া রাস্তায়, মেইন রোড থেকে আনুমানিক ৪০০ ফুট দক্ষিণে অবস্থিত।
ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে এলাকার পানিবন্দি মানুষ স্বস্তিতে ফিরে যেতে পারেন।
মন্তব্য করুন