জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 উওম দাস 

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১:০০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তামান্না তাসনীম। আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নাহিদুল হক ,গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফউল হক ,থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুর আলম, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার  মফিজ উদ্দিন  উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা মনি, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রেজাউর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমীন,উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মাহফুজ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তামানা তাসনিম বলেন "আজকের এই দিনে আমরা গভীর বেদনার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতাকে অর্থবহ করেছে। বুদ্ধিজীবীরা জাতিকে মেধাশূন্য করার নীলনকশার শিকার হয়েছিলেন। তাদের আদর্শ ও স্বপ্ন বুকে ধারণ করে একটি প্রগতিশীল ও উন্নত দেশ গড়ার মাধ্যমেই আমরা তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।" উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন,
 "বুদ্ধিজীবীরা ছিলেন সমাজের বিবেক। তাঁদের লেখনী, গবেষণা ও কর্ম জাতিকে আলোর পথ দেখিয়েছে। তাদের হত্যাকাণ্ডের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী চেয়েছিল বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দিতে। কিন্তু তাঁদের আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে।" অন্যান্য বক্তারাও শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশের ইতিহাসে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে তাঁদের ইতিহাস জানাতে উৎসাহিত করেন।অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

1

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

2

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

3

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

4

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

5

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

6

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

7

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

8

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

9

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

10

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

11

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

12

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

13

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

14

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

15

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

16

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

17

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

18

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

19

হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যো

20