মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্রামের কৃতি সন্তান&
আমেরিকা প্রবাসী জনাব ফরহাদ হোসেন তালুকদার সাহেব 'এসো বাড়িয়ে দেই 'ঐতিহ্যবাহী তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে দীর্ঘদিন ধরে বৃত্তি প্রদান
করে আসছে।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব এয়ার কমোডর (অব.) আল- আমিন তালুকদার সাহেব। উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গোলাম রব্বানি,প্রাক্তন শিক্ষক জনাব সাজ্জাদুল ইসলাম জ্যোতি,অভিভাবক সদস্য জনাব আবু হেনা মোস্তফা কামাল&'এসো হাত বাড়িয়ে দেই' বৃত্তির কোঅর্ডিনেটর মির্জা মো. সোহেল রানা
।মাহবুবুর রহমান বাবলু স্যারের সঞ্চালনায় ছাত্র অভিভাবক&গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়।জানু- জুন /২০২৫ সেশনে ২৫ জন শিক্ষার্থীকে ২৪০০ টাকা করে মোট ৬০০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।আগামী জুলাই - ডিসেম্বর/২০২৫ সেশনে একই হারে তারা আবারো এই বৃত্তির টাকা পাবেন।উল্লেখ্য 'এসো হাত বাড়িয়ে দেই' থেকে প্রতি শিক্ষার্থী বছরে ৪৮০০ টাকা করে পেয়ে আসছে।
মন্তব্য করুন