জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় বন্ধকি জমি নিয়ে দ্বন্দ্ব! খুন হলো ছাত্রদল নেতা

মাইদুল ইসলাম।।

রংপুরের কাউনিয়ায় বন্ধকি জমিতে চাষ করতে গিয়ে জমি মালিকের লাঠির আঘাতে গুরুতর আহত আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে জহুরুল হকের ছেলে হুমায়ুন কবির (২০) নামের এক যুবক। 
এজাহার সূত্রে জানাগেছে,  উপজেলার বিনোদমাঝি জনৈক এক ব্যক্তির সুসম্পর্কে কারণে দুই বছর আগে ৫০ হাজার টাকা দিয়ে ৮ শতাংশ জমি বন্ধক নেয় একই গ্রামের জহুরুল হকের স্ত্রী মোছাঃ হোসনে আরা বেগম। তখন থেকে হোসনে আরা বেগম তার বন্ধকি জমিতে চাষাবাদ করে আসাকালীন জমি মালিক আরো ২৫ হাজার টাকা দাবি করলে তিনি সে টাকাও পরিশোধ করে ভোগদখল করে আসছে। গত ২১ জুলাই হোসনে আরা বেগম তার বন্ধকি জমিতে জানতে পারে ওই জমি তাকে না জানিয়ে বা টাকা ফেরত না দিয়ে অন্য ব্যক্তির নিকট আবারো বন্ধক রেখেছে। জমি মালিকের কাছে কারণ জানতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কোদাল ও বাঁশের খুটি দ্বারা বাদীনিকে মারপিট করে পাওনা টাকা ফেরৎ দিবে না বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় । 
 এই ঘটনার জেরে ২৩/০৭/২০২৫ খ্রি. সকাল অনুমান ৬ ঘটিকায় হোসনে আরা বেগমের ছোট ছেলে মো: হুমায়ুন কবির (২০) বাড়ি বাহির হাটাহাটি করে বাড়ি ফেরার পথে জনৈক মো: শফিকুল ইসলাম ছফরুল এর বাড়ির সামনে আসলে জমি মালিকগংদের হাতে থাকা ধারালো ছুরি ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে বাম পাজরে,কোমরের বাম পাশে,বাম কাঁধে মোট চারটি জায়গা রক্তাক্ত জখম করে। পরে সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় হুমায়ুন কবিরকে উদ্ধার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তাকে সেখানে ভর্তি করা হয়। গত ৩০ জুলাই সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যাওয়ার খবর এলাকায় পৌঁছলে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল ১০ টায় টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের মা হোসনে আরা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ শাহ বলেন, নিহত হুমায়ুন কবির এর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন মামলা নং-১২। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

1

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

2

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

3

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

4

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

5

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

6

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

7

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

8

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

9

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

10

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

11

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

12

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

13

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

14

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

15

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

16

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

17

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

18

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

19

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

20