জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সরকারি জমি জালিয়াতির দায়ে আটক-১

মিজানুর রহমান বাবু
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি জমি জালিয়াতী করে রেকর্ড করার অভিযোগে মো. আলমগীর হাওলাদার নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক। এ বিষয়ে মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১ অক্টোবর সরকারি নীতিমালা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প এর ০৩.০২.০০০০.৭০২.১৪.৬৬৭.১৩১২২২ স্মারক মুজিব বর্ষের ঘরের জন্য দুই শতক জমি বন্দোবস্ত দেয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী দেশব্যাপী ভূমিহীনদের দুই শতাংশ করে জমি বন্দোবস্ত দেয় তৎকালিন সরকার। কিন্তু কুয়াকাটা পৌরবাসিন্দা মো. আলমগীর হাওলাদার প্রতারণামূলভাবে বৃহস্পতিবার সকালে কলাপাড়া ভূমি অফিসের ২৮খে/১৯৮৭-৮৮ বন্দোবস্ত অনুযায়ী খতিয়ানভ‚ক্ত করতে উপজেলা ভূমি অফিসে প্রতারণামূলক ২২১৬/২০২৫-২৬ নং নামজারি মামলা করেন আলমগীর। সেখানে ৫৭ নং জেএল এর কুয়াকাটা মৌজার ১ নং খতিয়ানের ২১০৪, ২১০৫ ও ২১১১ নং দাগ থেকে দুই  শতাংশের স্থলে দুই একর জমি রেকর্ড করার কথা উল্লেখ করেন। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় কলাপাড়া উপজেলা ভূমি অফিসের বন্দোবস্ত রেজিষ্টার-১২ যাচাই ও পর্যালোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক। এতে আলমগীর হাওলাদারের আবেদনের বিষয়টি জালিয়াতি হিসাবে চিহ্নিত হয়। পড়ে কলাপাড়া থানায় স্থানীয় মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি এজাহার দাখিল করেন। কলাপাড়া থানা এজাহারটি নিয়মিত মামলা হিসাবে রুজু করেন। এর আগে গত ২০২২ সালের ১০ জুলাই দুদকের জেলা সমন্মিত জেলা কার্যালয় কর্তৃক আলমগীরের দাবিকৃত দলিল জব্দ করেন। এছাড়া কলাপাড়া সহকারী জজ আদালতে আলমগীর এর নামে ৬৯২/২০২২ মামলায় ৩ নং বিবাদী করে জাল দলিল সৃজন করে সরকারি জমি আত্মসাতের পায়তারা করার বিষয়ে মামলা চলমান আছে। আলমগীর কুয়াকাটা পৌরএলাকার ৬ নং ওয়ার্ডের মৃত আবদুল খালেক হাওরাদার এর পুত্র।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক জানান, আলমগীর হাওলাদার নামজারি করার জন্য একটি নামজারি বন্দোবস্ত কেসের আবেদন করেন। আবেদন সংশ্লিষ্ট দলিলটি আমার কাছে সন্দেজনক মনে হয়। পরে আমি সাবরেজিষ্ট্রি অফিসে যাচাই করি। তাছাড়া সরকারের নীতিমালা অনুযায়ী আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য দুই শতাংশের বেশি বন্দোবস্ত দেওয়ার বিধান ছিল না। তাছাড়া ইতোমধ্যে দুদক কর্তৃক জালিয়াতী দলিল জব্দ করা আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

1

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

2

নোয়াখালী ২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলেন জয়নুল আবেদীন

3

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

4

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

5

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

6

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

7

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

8

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

9

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

10

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

11

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

12

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

13

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

14

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

15

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

16

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

17

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

18

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

19

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

20