জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উদ্ধার

সুমন আহমদ খান 

সিলেট নগরের করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় মোবাইল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মোমিনখালা এলাকায় অভিযান চালিয়ে ৩৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। একইদিনে শিববাড়ির জৈনপুরে চোরচক্রের মূল হোতা আব্দুস শহীদের বাসা থেকে ২০৪টি এবং বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের একটি দোকান থেকে আরও ১৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সবমিলিয়ে তিনটি অভিযানে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তিনি আরও বলেন, মোবাইল চুরি রোধ ও উদ্ধার কার্যক্রম জোরদারে পুলিশ তৎপরতা অব্যাহত রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

1

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

2

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

3

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

4

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

5

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

6

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

7

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

8

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

9

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

10

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

11

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

12

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

13

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

14

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

15

শিক্ষক যখন শোষক: কোচিং বাণিজ্যের ‘জিম্মি দশায়’ শিক্ষার্থীরা

16

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

17

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

18

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

19

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

20