জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে বেগম খালেদার জিয়ার মৃত্যেতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃফরমান উল্লাহ, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(৫ জানুয়ারী) বিকাল ৪ টার সময় কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ জালাল উদ্দিন।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং দূর্নীতি মুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রত্যেক ওয়ার্ড কমিটিকে এখন থেকে নিজ নিজ দায়িত্বে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন আমার একার পক্ষে পাঁচ লক্ষাধিক ভোটারের কাছে যাওয়া সম্ভব নয় তাই আমার পক্ষ থেকে সকল বিএনপির সকল নেতাকর্মী  ভোটারের নিকট গিয়ে কাজ করার আহবান জানান। 

সভাপতি তাঁর বক্তব্যে বলেন বিএনপির ৩১দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরো বলেন সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখন আর এক মুহুর্ত সময় নস্ট করা যাবে না।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও এলাকার আপামর জনসাধারন উপস্থিত ছিলেন।  

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

1

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

2

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

3

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

4

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

5

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

6

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

7

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

8

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

9

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

10

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

11

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

12

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

13

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

14

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

15

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

16

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

17

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

18

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

19

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

20