জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা মেরামত কাজ সম্পন্ন

নাগেশ্বরী উপজেলা কচাকাটা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা ইউনিয়নের উদ্দ্যোগে রাস্তা মেরামত কাজ সম্পন্ন। রাস্তাটি কচাকাটা

ইউনিয়নের পূর্ব দক্ষিণে তরিরহাটে যাওয়ার রাস্তা। দীর্ঘ দিন ধরে রাস্তাটির মেরামতের কাজ হয় না। রাস্তাটি দিয়ে চলাফেরা যেন অনেকটা ভয়ংকর হয়ে পড়েছে। জনসম্মুখে শোনা যায় ইদানিং অনেক অটো, মোটরসাইকেল, রিক্সা, উল্টে পড়ে গিয়েছিল। রাস্তাটি দিয়ে প্রতিদিন ব্যাপক লোক চলাফেরা করে। নায়কের হাট বাজারের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা। স্কুল-কলেজের ছাত্ররা অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে পারাপার হয়। কিন্তু দুর্ঘটনার আশঙ্কা অনেক। রাস্তাটির এই বেহাল অবস্থা দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা ইউনিয়ন শাখার উদ্যোগে, তাদের কর্মী বাহিনী নিয়ে রাস্তাটি সুন্দর ভাবে মেরামতের কাজ সম্পন্ন করেছে। ইউনিয়ন সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, এটা আমাদের দায়িত্ব। জনগণের চলাফেরা সমস্যা হচ্ছে, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষের যাতে করে চলাচল করতে সমস্যা না হয় সে বিষয়ে আমরা আমাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেক্রেটারি জনাব মোঃ আব্দুল মজিদ সভাপতির এমন বক্তব্য শুনে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ আব্দুল বাতেন বিএসসি বলেন এসব সামাজিক কাজে আমাদের ডাকবেন আমরা প্রতিনিয়ত সাড়া দিবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

1

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

2

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

3

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

4

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

5

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

6

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

7

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

8

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

9

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

10

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

11

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

12

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

13

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

14

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

15

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

16

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

17

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

18

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

19

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

20