জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীরসহ ৩ জন গ্রেফতার

হামিম ফরহাদ সায়েম।।
কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২ মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫) গ্রেফতার হয়েছে। এসময় তার দুই সহযোগীকেও আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে সিপিসি-১ (টেকনাফ) র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লেদা এলাকায় অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হলে তার নির্দেশে ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠি-সোটা ও ইটপাটকেল নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালায় এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় কয়েকজন র‌্যাব সদস্য আহত হন।

পরবর্তীতে কৌশলে জাহাঙ্গীরের দুই সহযোগী মো. ছালাম (১৮) (রোহিঙ্গা) ও মো. আনোয়ার হোসেন (২৭)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২টি লাঠি ও ভাঙা ৭ টুকরো ইট জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর আলম (৩৫), পিতা মৃত লাল মিয়া, পূর্বপাড়া, হ্নীলা টেকনাফ, মো. ছালাম (১৮) (রোহিঙ্গা), পিতা মৃত আব্দুল হামিদ, ক্যাম্প ২৪, লেদা পুরাতন শরনার্থী ক্যাম্প,মো. আনোয়ার হোসেন (২৭), পিতা ছৈয়দ নূর, দক্ষিণ ঝাপুয়া, কালামারছড়া ইউনিয়ন, মহেশখালী; বর্তমানে লেদা পুরাতন স্টেশন, হ্নীলা।


র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাবের উপর হামলার ঘটনায় টেকনাফ মডেল থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

1

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

2

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

4

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

5

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

6

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

7

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

8

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

9

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

10

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

11

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

12

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

13

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

14

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

15

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

16

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

17

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

18

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

19

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

20