জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারের টেকনাফে ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্প মাঝিদের হাতে হস্তান্তর

সাঈদ হোসাইন আকাশ 




কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশ্যে বাইরে আসা নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক হন ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ শিশু।


টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক, মাইকিং ও মিটিংয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়। তবু কেউ ডাক্তার দেখাতে, কেউ দিনমজুরির কাজ করতে বা মাছ ধরতে বের হন। এ সময় বিজিবি তাদের আটক করে এবং ক্যাম্পের মাঝিদের কাছে হস্তান্তর করে।

বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, কাজের উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে বাইরে আসা রোহিঙ্গাদের আটক করা হয়েছে। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের হাতে হস্তান্তর করা হয়েছে। আমরা সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

1

কাজিপুরে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প

2

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

3

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

4

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

5

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

6

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

7

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

9

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

10

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

11

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

12

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

13

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

14

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

15

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

16

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

17

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

18

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

19

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

20