জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১


‎জুনাঈদ আল হাবিব 

শীতের ঘন কুয়াশার মধ্যে ওভারটেকিং করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার খৈরাটি (মাজিয়াকান্দি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

আহতরা হলেন— মজিবুর রহমান (৫০), শামীম মিয়া (৩৭), হানিফ মিয়া (৩০), রিয়াজ উদ্দিন (৫১), হযরত আলী (৫০), সোহেল (৩২), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), আব্দুর রশিদ (৮০) ও কামরুজ্জামান ভূঁইয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘শ্যামলছায়া পরিবহন’-এর একটি বাস এবং ‘এম কে সুপার’ নামে আরেকটি বাস কুয়াশা উপেক্ষা করে ওভারটেকিংয়ের চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

1

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

2

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

3

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

4

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

5

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

6

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

7

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

8

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

9

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

10

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

11

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

12

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

13

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

14

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

15

চকরিয়ায় নতুন হাওয়া

16

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

17

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

18

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

19

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

20