মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমএন্ডই এর উপ-পরিচালক ও এনডিপি’র আশা প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে, এম আনোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ইলিয়াস হাসান শেখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, সভায় বিদ্যালয়ের পিটিএ সদস্য, স্লিপ কমিটির সদস্য, স্যাক কমিটির সদস্য, অভিভাবক বৃন্দ, এসএমসির সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ছাত্র/ছাত্রী, ডিবেট ও ইয়ুথ ক্লাবের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ জমি দাতা ও সহকারী শিক্ষক গণ উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষারমান নিয়ে আলোচনা করা হয়, শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা, ছাত্র ছাত্রী উপস্থিতি নিশ্চিত করা, পরিস্কার পরিছন্নতা বিষয়ে, বিদ্যালয়ের শিক্ষারমান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা সহ বিদ্যালয়ে মাঝে মাঝে অভিভাবক গণ পরিদর্শন করা, বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী উপস্থিত হচ্ছে কিনা তার খোজ খবর নেওয়া এবং মাঝে মাঝে শিক্ষকদের সাথে বাড়ী ভিজিটে যাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলে কার্যক্রমের প্রসংশা করে বলেন উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে এনডিপি ও গণসাক্ষরতা অভিযান কর্তৃক বাস্তবায়িত আশা প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়ন হলে ছাত্র/ছাত্রীদের শিক্ষা বা বিদ্যালযের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিটি বিদ্যালয়ে কার্যক্রমটি বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এই ধরনের কার্যক্রম প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রতি বছর করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

1

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

3

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

4

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

5

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

6

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

7

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

8

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

9

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

10

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

11

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

12

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

13

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

14

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

15

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

16

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

17

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

18

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

19

অভিযোগে ঝুলে আছে যশোর-২ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর ভাগ্য

20