জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় দুধের মূল্য বৃদ্ধির দাবী মিল্ক ভিটায় আর নয় দুধ বিক্রি

নজরুল ইসলাম
উল্লাপাড়া,সিরাজগঞ্জ


উপজেলার ৬ শতাধিক খামারি দুধের মুল্যবৃদ্ধি দাবীতে
সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে দুধ
বিক্রি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায়
ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) এই শীতলীকরণ কেন্দ্রে
এখানকার ৩৫টি দুগ্ধ উৎপাদন প্রাথমিক সমবায় সমিতির
মাধ্যমে প্রতিদিন ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার লিটার দুধ
বিক্রি করে খামারিরা। প্রতি লিটার দুধ লাহিড়ী মোহনপুর
শীতলীকরণ কেন্দ্র ফ্যাট ভেদে ৫০ টাকা থেকে ৫১ টাকা লিটার
হিসেবে দাম দিয়ে দুধ ক্রয় করে। খামিরীরা দীর্ঘদিন ধরে
লোকসান হওয়ায় তারা প্রতি লিটার দুধের দাম ১০ টাকা করে
বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন।
কয়ড়া খামারপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি
লিমিটেডের ব্যবস্থাপক আলী হোসেন অভিযোগ করেন,
বর্তমান বাজারে গো-খাদ্যের দাম অনেক বেড়ে যাওয়ায়
খামারিরা এখন দুধ বিক্রি করে লোকসান গুনছেন। এ অবস্থায়
দীর্ঘদিন ধরে তারা তাদের উৎপাদিত দুধের মূল্য ন্যূনতম ১০
টাকা বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন। এ বিষয়ে লাহিড়ী মোহনপুর
দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলামের
কাছে লিখিতভাবে খামারীরা আবেদন জানিয়েছেন। কিন্তু এতে
কোন কাজ হয়নি।
এ ব্যাপারে উল্লাপাড়ার সড়াতলা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায়
সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সেলিম উদ্দিন জানান,
অনেকবার দুধের দাম বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে মোহনপুর
শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে অক্টোবর মাসের
মধ্যে দুধের দাম কিছুটা হলেও বৃদ্ধির প্রতিশ্রুতি

দিয়েছিলেন। কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা না করায় ৩৫টি
সমবায় সমিতি ২ অক্টোবর থেকে এই শীতলীকরণ কেন্দ্রে দুধ
সরবরাহ বন্ধ করে দিয়েছেন। তিনি আরো জানান, এমনিতেই
তারা লোকসান গুনছেন সেক্ষেত্রে লোকসান দিয়ে তাদের উৎপাদিত
দুধ তারা প্রয়োজনে উল্লাপাড়ার বিভিন্ন হাট বাজারে বিক্রি
করবেন তবুও মিল্ক ভিটায় নয়।
এ বিষয়ে লাহিড়ী মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত
কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, তার এই কেন্দ্রটি
বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক
ভিটা) আওতাধীন একটি ক্রয় কেন্দ্র। তারা প্রতিদিন স্থানীয়
খামারীদের কাছ থেকে দুধ কিনে শীতলীকরনের পর তা ঢাকায় মিল্ক
ভিটার তেজগাঁও প্রধান কার্যালয়ে পাঠিয়ে থাকেন। দুধ
উৎপাদনকারী খামারীরা দুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় তারা অনেক
ক্ষতির মুখে পড়েছেন। তিনি স্থানীয় খামারীদের দুধের মূল্য বৃদ্ধির
দাবিটি সংশ্লিষ্ট মিল্ক ভিটা কর্তৃপক্ষকে অভিহিত করেছেন।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ খামারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

1

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

2

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

3

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

4

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

5

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

6

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

7

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

8

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

9

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

10

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

11

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

12

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

13

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

14

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

15

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

16

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

17

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

18

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

19

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

20