জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় আপত্তিকর অবস্থায় ইমাম সাথে-স্কুলছাত্রীকে আটক করেন এলাকাবাসী

মিজানুর রহমান।।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জ ইকো পার্কে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দেলোয়ার হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আবু তাহের মুন্সীর ছেলে। তিনি মহড়া জামে মসজিদের ইমাম এবং ওই মসজিদের মক্তবে কুরআন শিক্ষা দিতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে দেলোয়ারের কাছে কুরআন শিক্ষা নিতো। এর সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে ওই ছাত্রী দেলোয়ারের সঙ্গে বের হয়। পরে সিরাজগঞ্জ ইকো পার্ক এলাকায় ঘোরাঘুরির সময় আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা।

প্রেমের সূত্রেই আপত্তিকর অবস্থায় ধরা:

এসময় বিষয়টি জানাজানি হলে মেয়েটির আত্মীয়স্বজন দুজনকেই স্থানীয় বোয়ালিয়া বাজারে নিয়ে আসে। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি মিমাংসা করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বড়হর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা কাওসার মাহমুদ বলেন, আমি শালিসি বৈঠকে উপস্থিত ছিলাম। দেলোয়ার হোসেন মহড়া জামে মসজিদের ইমাম এবং মক্তব পরিচালনা করতেন। মক্তবে পড়ানোর সূত্রে তার সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হলে দুই পক্ষের লোকজন আসেন এবং শালিসে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

অভিযুক্ত ইমামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

1

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

2

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

3

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

4

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

5

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

6

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

7

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

8

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

9

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

10

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

11

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

12

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

14

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

15

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

16

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

17

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

18

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

19

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

20