জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরায় বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহতের ঘটনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আহমদ উল্লাহ।।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের ভবনের ওপর বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী নিহত ও অনেকে আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। 

এ শোকাবহ ঘটনার প্রেক্ষিতে নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ বাদ আছর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, এস. এম. সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শফিকুর ইসলাম স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, নগর বিএনপির সদস্য আবুল হাশেম, কামরুল ইসলাম, অধ্যাপক নুরুল আলম রাজু, মোহাম্মদ জাফর আহম্মদ, এ. কে. খান, হানিফ সওদাগর, মো. আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।

চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে এ মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন হৃদয়বিদারক পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। এ শোকাবহ সময়ে নেতাকর্মীরা দেশবাসীকে মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

1

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

2

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

3

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

4

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

5

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

6

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

7

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

8

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

9

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

10

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

11

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

12

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

13

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

14

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

15

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

16

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

17

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

18

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

19

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

20