হামিম ফরহাদ সায়েম।।
আজ উখিয়া উপজেলার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহীন মিয়া, পিটিআই কক্সবাজারের সুপারিন্টেন্ডেন্ট জনাব জসিম উদ্দিন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জারীন তাসনিম তাসিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব গুলশান আক্তার, বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) কান্ট্রি ডিরেক্টর, উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আশরাফুল আলম সিরাজী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোক্তার আহমদ,মরিচ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.জহিরুল হক সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে গৃহীত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করা হয়। কর্মকর্তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশের প্রশংসা করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন