জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ার হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

হামিম ফরহাদ সায়েম : উখিয়া


কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির বিল গ্রামে ইয়াবা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় শাহ আলমের ছেলে কথিত ইয়াবা ব্যবসায়ী ইমরানের ২০ হাজার পিস ইয়াবা তিন যুবক লুট করে উধাও হয়ে গেছে। 

অভিযুক্ত তিন যুবক হলেন রামুর খুনিয়া পালংয়ের রিজভী,হলদিয়া পালংয়ের ইমরুল ও তার অপর সহযোগী বাবু।

গত ১৩ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় রামুর খুনিয়া পালং ইউনিয়নের রাবেতা এলাকায় এ ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমরান ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার নেতৃত্বে ৫ থেকে ১০ জনের একটি সিন্ডিকেট এলাকায় সক্রিয় রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন সন্ধ্যায় ইমরান একটি ইজিবাইক (মিনি টমটম) নিয়ে ২০ হাজার পিস ইয়াবা বহন করে রাবার ড্রাম এলাকা হয়ে খুনিয়া পালংয়ের রাবেতা এলাকায় পৌঁছান। সেখানে তিন যুবক ইয়াবার চালান লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, ইমরান তরুণ ও উঠতি বয়সী ছেলেদের ব্যবহার করে ইয়াবা বহন করান। এর মাধ্যমে এলাকায় মাদকের এক ভয়াবহ নেটওয়ার্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এ ইয়াবা সিন্ডিকেট ভেঙে দিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইয়াবার চালান উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

1

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

2

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

3

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

4

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

5

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

6

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

7

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

8

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

9

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

10

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

11

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

12

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

13

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

14

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

15

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

16

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

17

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

18

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

19

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

20