জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  মোঃ আব্দুল কুদ্দুস

পাবনার ঈশ্বরদীতে শহীদ ওসমান বিন হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরমিরকামারী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সলিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,
“শহীদ ওসমান বিন হাদী ছিলেন একজন আদর্শবাদী ও নির্ভীক সংগ্রামী মানুষ। ইসলামী আন্দোলন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর শাহাদাত আমাদের জন্য প্রেরণা, দায়িত্ব ও অঙ্গীকার—এই আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না।”

তিনি আরও বলেন, “আজকের এই জালিম ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় শহীদদের ত্যাগকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক ও উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।

সলিমপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মো. সাইদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, সলিমপুর ইউনিয়ন আমির মো. তবিবুর রহমান, সেক্রেটারি মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ ওসমান বিন হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

1

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

2

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

3

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

4

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

5

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

6

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

7

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

8

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

9

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

10

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

11

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

12

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

13

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

14

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

15

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

16

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

17

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

18

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

19

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

20