মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়ায় নেই ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আগামীকাল রবিবার  থেকে সরকারি-বেসরকারি অফিস খুলে যাওয়ায় শনিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে কর্মজীবী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে ঘাট এলাকায় নেই কোনো যানজট কিংবা দুর্ভোগ। ফেরি ও লঞ্চে নির্বিঘ্নে পারাপার হচ্ছেন যাত্রী ও যানবাহন।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। যাত্রী ও যানবাহন ফে‌রি ঘাটে আসামাত্রই নির্ধারিত ফেরিতে উঠতে পারছে। যাত্রীদের অভিযোগ, এবার ঈদ পরবর্তী যাত্রায় ঘাটে কোনো ভোগান্তি না থাকলেও মা‌হেন্দ্র ও ইজিবাইক চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন।
দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে গাড়ির দীর্ঘ লাইন নেই। ছোট যানবাহন থেকে শুরু করে  মোটরসাইকেলও সহজেই ফেরিতে উঠছে। যাত্রীরাও অপেক্ষা ছাড়াই লঞ্চে উঠতে পারছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব‌্যবস্থাপক মোঃ সালাউ‌দ্দিন জানান, “ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। তবে আমরা পর্যাপ্ত সংখ্যক ফেরি পরিচালনা করছি। এখন পর্যন্ত ঘাট এলাকায় কোনো সমস্যা দেখা হয়‌নি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যি চুমু নাকি এআই

1

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

2

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

3

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

4

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

5

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

6

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

7

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

8

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

9

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

10

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

11

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বা

12

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

13

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

14

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

15

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

16

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

17

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

18

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

19

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

20