জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন ইস্যুতে কোনো ছাড় নয়

  
মোঃ রাতুল হাসান লিমন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ভূখণ্ড ছাড় দিতে অস্বীকৃতি জানালেন রুশ প্রেসিডেন্ট.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার জোরালো উদ্যোগের মধ্যেও ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠকে দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের কিছু অঞ্চল ছাড় দেওয়ার প্রশ্নে কোনো আপস করবে না মস্কো।
বক্তব্যে পুতিন বলেন, রাশিয়া কূটনৈতিক পথেই সংঘাতের ‘মূল কারণ’ দূর করতে আগ্রহী। তবে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা যদি বাস্তবভিত্তিক আলোচনায় না আসে, তাহলে সামরিক শক্তির মাধ্যমেই রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে।
তিনি আরও বলেন, “যদি প্রতিপক্ষ ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা গঠনমূলক আলোচনায় অস্বীকৃতি জানায়, তবে রাশিয়া তার ঐতিহাসিক ভূমি মুক্ত করতে সামরিক উপায়েই অগ্রসর হবে।”
পুতিনের এই মন্তব্য শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ জটিলতার দিকটি আবারও সামনে এনেছে। ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার অবস্থান এখনো স্পষ্টভাবে বিভক্ত।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করলেও পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে পারেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝির আগে পুরো ডনবাস দখল করা রাশিয়ার পক্ষে সম্ভব হবে না।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, দখলকৃত কোনো অঞ্চলকে আইনগত বা বাস্তবিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না কিয়েভ। পুতিনের ‘ঐতিহাসিক ভূমি’ সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি সতর্ক করে বলেন, ইউরোপের অন্যান্য দেশও ভবিষ্যতে এ ধরনের দাবির মুখে পড়তে পারে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী অবস্থান বজায় রেখেছেন। চলতি সপ্তাহে তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় এখন পরিস্থিতি কাছাকাছি এসেছে।
তবে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা বিষয়টি নিয়ে আরও সতর্ক। তারা শান্তি চুক্তির পাশাপাশি ইউক্রেনের জন্য শক্ত নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দিচ্ছে।
পুতিন তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলমান থাকার কথা স্বীকার করলেও ইউরোপের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে অর্থবহ শান্তি আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমান ইউরোপীয় রাজনৈতিক বাস্তবতায় এটি কঠিন, তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবেই।”
এ অবস্থায় ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগে পুতিনের এই বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ওই বৈঠকে ইউক্রেনকে সহায়তা দিতে জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেন, ইউক্রেনকে সহায়তা করাই এখন ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, ইউক্রেনকে অর্থায়নের জন্য দুটি প্রস্তাব বিবেচনায় রয়েছে—একটি জব্দ করা রুশ সম্পদ ব্যবহার, অন্যটি ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল গঠন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

1

পরকীয়ার বলি

2

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

3

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

4

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

5

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

6

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

7

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

8

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

9

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

10

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

11

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

12

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

13

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

14

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

15

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

16

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

17

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

18

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

19

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

20