জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক ৪


রাতুল ইসলাম লিমন 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী অভিযানের বিস্তারিত তুলে ধরে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোনারগাঁ ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সোনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় মুন্সীপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি নাইমের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই বাড়ি থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা, ১৬ লাখ ৯০ হাজার টাকা নগদ এবং দা, ছুরি ও চাকুসহ ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নাইম (৩৮), তার স্ত্রী রুনা আক্তার (৩৪), প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩) এবং ধন্দি ভিটি কামালদি এলাকার সুমন (৩০)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উদ্ধার করা অস্ত্র, মাদক ও নগদ অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

1

সীমান্তে যুদ্ধের দামামা

2

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

3

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

4

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

5

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

6

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

7

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

8

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

9

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

10

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

11

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত ল

12

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

13

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

14

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

15

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

16

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

17

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

18

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

19

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

20