জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনির প্রতাপনগর রুইয়ারবিলে বেঁড়িবাঁধে ফাঁটল।। আতঙ্কিত এলাকাবাসী

এ,এইচ,এম,আনারুজ্জামান।।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ার বিল এলাকায় কপোতাক্ষ নদের বেঁড়িবাঁধে ফাঁটল দেখা দিয়েছে। ৩০জুলাই দুপুর থেকে বাঁধের ভেতর দিয়ে নদীর পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দা সাঈদুল ইসলাম বলেন,দুপুরের দিকে বাঁধে ফাঁটল দেখা দেয়। এরপর থেকেই পানি ধীরে ধীরে ঢুকছে জনপদে। এখনই ব্যবস্থা না নিলে বাঁধ পুরোপুরি ভেঙে যেতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা।

তিনি আরও অভিযোগ করেন,সঠিকভাবে বাঁধ মেরামত না করায় আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায় এড়াতে পারে না।

বিষয়টি জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন,বাঁধে পানি ঢুকছে,এমন তথ্য আগে জানতাম না। আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি। 
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন,প্রতাপনগর এলাকা ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ। এখানে টেকসই বাঁধ নির্মাণ না হলে প্রতি বছর বর্ষায় মানুষ দুর্ভোগে পড়েন।

এ সময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,ইউনিয়ন জামায়াতের আমির ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহিদুজ্জামান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সমাজসেবক মাওলানা রিয়াছাত আলী জানান, এলাকাবাসীর সহযোগিতায় ফাঁটল দেখা স্থান বেধে ফেলা হয়েছে।

এলাকাবাসী দ্রুত কার্যকর ও টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

1

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

2

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

3

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

4

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

5

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

7

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

8

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

9

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

10

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

11

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

12

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

13

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

14

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

15

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

16

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

17

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

18

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

19

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

20