জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে জলবায়ু সহনশীল টেকসই জীবিকায়ন ও নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে জলবায়ু সহনশীল টেকসই জীবিকায়ন ও ন্যায্য বাজারজাতকরণে স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জুন) সকাল ১০টায় আনুলিয়া সাইকেল সেন্টারে NGO Forum–UNDP–GCA প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।প্রজেক্ট অফিসার এএইচএম মাসুম বিল্লাহর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন NGOF-এর মার্কেটিং অফিসার শশী, কৃষিবিদ আতিক হাসান এবং মহিলা ইউপি সদস্যরা।  
বক্তারা বলেন, “এই কর্মশালার মাধ্যমে স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় ও বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়েছে। জলবায়ু সহনশীলতা ও ন্যায্য বাজারব্যবস্থা সম্পর্কে তারা নতুন ধারণা পেয়েছেন, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।”মাইক্রো ফাইন্যান্স প্রতিনিধি বলেন, “NGOF-এর নারী জীবিকায়ন দলগুলোর উৎপাদন বৃদ্ধিতে আর্থিক সহায়তা ও সহজশর্তে ঋণ প্রদানের জন্য আমরা প্রস্তুত।”কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, ইনপুট ও আউটপুট মার্কেট অ্যাক্টর, ২১ জন WLJ সদস্য,সহ ওয়ার্ড ফ্যাসিলিটেটর এস এম রুহুল আমিন মুকুল, রফিকুল ইসলাম ও রেখা রানী।  
উপস্থিত সকলে কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

1

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

2

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

3

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

4

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

5

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

6

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

7

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

8

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

9

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

10

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

11

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

12

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

13

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

14

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

15

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

16

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

17

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

18

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

19

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

20