জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমি আমার সর্বোচ্চ দিয়ে এ প্রকল্প প্রতিষ্ঠিত করবো- জুলফিকার আলী

শেখ তাইজুল ইসলাম মোংলা (বাগেরহাট)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মোংলা পৌর সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং রামপাল-মোংলা সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী বলেন, এ অঞ্চলে কারিগরি শিক্ষার ব্যবস্থা নেই। তাই এখানকার শিক্ষার্থীরা এ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া দুর্গম ও অবহেলিত এ এলাকার সন্তানের অভাবের তাড়নায় লেখাপড়ার সুযোগ পাননা। তাই তাদের কথা চিন্তা করে সুন্দরবন ঘেষা পশুর নদীর পাড়ে মনোরম পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী, তার সাথে কারো কোন তুলনা হয়না। আমি তার দলেরই একজন এবং তার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তার নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিই। আগামীতে কেন্দ্রীয় বিএনপির নেতাদের নিয়েই এ প্রকল্পের উদ্বোধন করা হবে। আমি আমার সর্বোচ্চ দিয়েই এ প্রকল্প প্রতিষ্ঠিত করবো। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে একাডেমি স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রমের নামফলক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, অনেক পরিবার আছে তারা তাদের বৃদ্ধ-বৃদ্ধা মা-বাবার খোঁজ রাখেন না। অনেকের কাছে বৃদ্ধ-বৃদ্ধারা বোঝা হয়ে থাকছেন। আমি বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছি। দেখিছি তারা  নিরুপায়, তাই তাদের আশ্রয়ের জন্য আমি এখানে বৃদ্ধাশ্রমও রেখেছি। আমার একার পক্ষে এতো বড় একটা প্রকল্প বাস্তবায়ন কঠিন। তাই আগামীতে সরকার সহায়তা করলে এ প্রকল্প শতভাগ বাস্তবায়ন সহায়ক হবে। 

আমি মোংলা পের্ট পৌরসভার সাবেক মেয়র। আর এখন মোংলা-রামপাল সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে দেশের দক্ষিণ অঞ্চলের অবহেলিত এ শেষ জনপদকে উন্নয়নে শিহরে নিয়ে যেতে পারবো। এটা আমার পক্ষে সম্ভব কিনা আপনারা জানেন, কারণ আমি দ্বিতীয় শ্রেণীর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণের পাশাপাশি পৌরসভার ইতিহারের সর্বোচ্চ উন্নয়ন করেছি। 

উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নামফলক উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তালেব হাওলাদার ও যুগ্ম আহবায়ক রুস্তম শেখ।

উল্লেখ্য, জুলফিকার আলী তার নিজ ক্রয়কৃত ৬ একর জমির উপর এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তার ব্যক্তিগত অর্থায়নে প্রথমে এ প্রকল্পের কাজ শুরু করবেন। এরপর সরকারী সহায়তা তিনি এ প্রকল্পকে আরো বেশি সমৃদ্ধ করবেন। এখানে কারিগরি স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মেরিন একাডেমি, ছাত্রাবাস ও বৃদ্ধাশ্রম গড়ে তোলা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

1

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

2

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

3

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

4

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

5

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

6

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

7

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

8

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

9

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

10

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

11

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

12

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

13

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

14

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

15

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

16

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

17

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

18

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

19

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

20