জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত

 মো: মিঠুন


কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা এলাকায় অবস্থিত এডুকেশন 

আইডিয়াল স্কুলকে কেন্দ্র করে আজ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সফলভাবে 

অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এ বৃত্তি পরীক্ষায় ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি থেকে অংশগ্রহণ করে। পুরো পরীক্ষা শান্ত, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের প্রশংসা কুড়িয়েছে।

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরীক্ষকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীরাও নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষা শেষে অধিকাংশ পরীক্ষার্থী বৃত্তি প্রাপ্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।

পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দ পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তবে কয়েকজন অভিভাবক দু’একটি বিষয়ে মতামত ও পরামর্শ 

তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনার প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজক পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যৎ আয়োজনে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মিঠুন হোসেন বলেন,
“এই ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে আরও কয়েকটি শ্রেণি সংযুক্ত করা হবে, যাতে বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থী উপকৃত হতে পারে।”
তিনি আরও বলেন, “গ্রাম ও মফস্বলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

এডুকেশন আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ তৌহিদুজ্জামান তৌহীদ বলেন,
“এই বৃত্তি কার্যক্রম যেন উত্তরোত্তর উন্নতির দিকে যায়—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের মেধা বিকাশে এডুকেশন আইডিয়াল স্কুল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসেল আহমেদ (শিক্ষক, কক্সবাজার সরকারি জেলা স্কুল), মোঃ আমিরুল ইসলাম, মোঃ রুবেল, মোমিন উল্লাহ, শাকিব, বৈশাখী ম্যামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

1

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

2

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

3

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

4

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

5

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

6

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

7

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

8

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

9

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

10

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

11

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

12

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

13

গজারিয়ায় একের পর এক দুর্ধর্ষ ডাকাতি

14

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

15

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

16

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

17

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

18

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

19

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

20