জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমরা কি আদৌ সভ্য হতে পেরেছি

এম.এফ. উল্লাহ, 


আমরা নিজেদের সভ্য জাতি হিসাবে দাবী করে গর্ববোধ করি।আসলে কি আমরা আদৌ সভ্য হতে পেরেছি? আমাদের মধ্যে কি সভ্যতার কোন ছোঁয়া আছে?আমাদের মধ্যে কি নৈতিকতা বলতে কিছু আছে? হ্যাঁ এসব কিছু আমাদের মধ্যে বিদ্যমান না থাকলেও স্বার্থপরতা গুনটি অনেক বেশীই আছে। আমরা নিজেদের ক্ষীণ স্বার্থ চরিতার্থ করার জন্য জনগনের স্বার্থকে ধূলিসাৎ করতে দ্বিধাবোধ করি না।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে ভৈরব একটি গুরুত্বপূর্ণ উপজেলা।  ভৈরব উপজেলাকে জেলায় রুপান্তর বা জেলা করার জন্য সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান চেস্টা করেছেন। শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখে নি। ২০২৫ সালে এসে আবার ভৈরবকে জেলা করার দাবীতে সভা,সমাবেশ, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। এবিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কোন প্রকার সবুজ সংকেত পাওয়া যেতে শোনা যায়নি। আন্দোলনের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ২৭ অক্টোবর রেলপথ অবরোধ পালিত হয়েছে। 

রেলপথ অবরোধ কর্মসূচী পালনকালে উপকূল ট্রেনটিকে ভৈরব রেল স্টেশনে  আন্দোলনকারীরা থামানোর চেস্টা করে। ট্রেনটি থামলেও রক্ষা পায়নি অতি উৎসাহী কতিপয় উশৃঙ্খল আক্রমণকারীর আক্রমন থেকে। সোমবার ট্রেনটির উপর বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে করে ট্রেনের যাত্রীরা অপরিসীম কষ্টের শিকার হয়েছেন এবং বেশ কয়েকজন আহত ও হয়েছেন। ট্রেনের যাত্রী গনের কি কোন দোষ ছিল? তারা কেন পাথরের আঘাতে আহত হলেন? কেউ কি একবারও ভেবেছেন এই ট্রেনে যে যাত্রীরা ছিলেন তারা কোন না কোন প্রয়োজনেই বাড়ি থেকে বেড় হয়েছিলেন!

ভৈরব জেলা হবে কি হবে না সেটা জানি না। কিন্তু গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে ট্রেনে পাথর নিক্ষেপ করে তা  মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে। এতে করে প্রমাণিত হয়েছে এই জনপদের মানুষ কতটুকু সভ্য হতে পারে।ট্রেনে পাথর নিক্ষেপ করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এ পাথর নিক্ষেপের ঘটনা দেশের মানুষ স্বাভাবিকভাবে নেয় নি। মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে গতকালের ঘটনা। 

আমরা কেমন সভ্য জাতি  আন্দোলনের নামে  সাধারণ জনগনকে জিম্মি করে দাবী আদায় করি? দাবী আদায়ের জন্য রাষ্ট্রের এবং জনগনের সম্পদ নস্ট করি?  আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করি? গতকালের ঘটনায় জনগনের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যা হয়তো আন্দোলনকারীরা কল্পনাও করে নি। গতকালের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক রকম নেতিবাচক মন্তব্য করেছেন যার প্রভাবে আন্দোলন প্রশ্নবিদ্ধ হতে পারে। আমাদের দাবী আদায়ের আন্দোলন হোক অহিংস আন্দোলন। যে আন্দোলনে জনগনের অংশ গ্রহণ হবে সুনিশ্চিত। 

গতকাল যে সকল উশৃঙ্খলকারী ট্রেনে পাথর নিক্ষেপ করেছে তাদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হোক। যাতে করে ভবিষ্যতে এধরনের ন্যাক্কারজনক ঘটনার পুন:রাবৃত্তি না ঘটে। পরিশেষে একটা কথাই বলবো আসুন আমাদের সকল দাবী আলোচনা ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান করি।

রাষ্ট্রের এবং জনগনের সম্পদ রক্ষা করার দেশের প্রত্যেকটি  নাগরিকের দায়িত্ব। কারণ রাষ্ট্র আমার আপনার সকলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

1

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

2

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

3

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

4

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

5

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

6

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

7

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

8

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

9

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

10

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

11

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

12

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

13

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

14

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

15

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

16

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

17

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

18

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

19

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

20