আমরা নিজেদের সভ্য জাতি হিসাবে দাবী করে গর্ববোধ করি।আসলে কি আমরা আদৌ সভ্য হতে পেরেছি? আমাদের মধ্যে কি সভ্যতার কোন ছোঁয়া আছে?আমাদের মধ্যে কি নৈতিকতা বলতে কিছু আছে? হ্যাঁ এসব কিছু আমাদের মধ্যে বিদ্যমান না থাকলেও স্বার্থপরতা গুনটি অনেক বেশীই আছে। আমরা নিজেদের ক্ষীণ স্বার্থ চরিতার্থ করার জন্য জনগনের স্বার্থকে ধূলিসাৎ করতে দ্বিধাবোধ করি না।
কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে ভৈরব একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ভৈরব উপজেলাকে জেলায় রুপান্তর বা জেলা করার জন্য সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান চেস্টা করেছেন। শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখে নি। ২০২৫ সালে এসে আবার ভৈরবকে জেলা করার দাবীতে সভা,সমাবেশ, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। এবিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কোন প্রকার সবুজ সংকেত পাওয়া যেতে শোনা যায়নি। আন্দোলনের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ২৭ অক্টোবর রেলপথ অবরোধ পালিত হয়েছে।
রেলপথ অবরোধ কর্মসূচী পালনকালে উপকূল ট্রেনটিকে ভৈরব রেল স্টেশনে আন্দোলনকারীরা থামানোর চেস্টা করে। ট্রেনটি থামলেও রক্ষা পায়নি অতি উৎসাহী কতিপয় উশৃঙ্খল আক্রমণকারীর আক্রমন থেকে। সোমবার ট্রেনটির উপর বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে করে ট্রেনের যাত্রীরা অপরিসীম কষ্টের শিকার হয়েছেন এবং বেশ কয়েকজন আহত ও হয়েছেন। ট্রেনের যাত্রী গনের কি কোন দোষ ছিল? তারা কেন পাথরের আঘাতে আহত হলেন? কেউ কি একবারও ভেবেছেন এই ট্রেনে যে যাত্রীরা ছিলেন তারা কোন না কোন প্রয়োজনেই বাড়ি থেকে বেড় হয়েছিলেন!
ভৈরব জেলা হবে কি হবে না সেটা জানি না। কিন্তু গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে ট্রেনে পাথর নিক্ষেপ করে তা মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে। এতে করে প্রমাণিত হয়েছে এই জনপদের মানুষ কতটুকু সভ্য হতে পারে।ট্রেনে পাথর নিক্ষেপ করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এ পাথর নিক্ষেপের ঘটনা দেশের মানুষ স্বাভাবিকভাবে নেয় নি। মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে গতকালের ঘটনা।
আমরা কেমন সভ্য জাতি আন্দোলনের নামে সাধারণ জনগনকে জিম্মি করে দাবী আদায় করি? দাবী আদায়ের জন্য রাষ্ট্রের এবং জনগনের সম্পদ নস্ট করি? আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করি? গতকালের ঘটনায় জনগনের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যা হয়তো আন্দোলনকারীরা কল্পনাও করে নি। গতকালের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক রকম নেতিবাচক মন্তব্য করেছেন যার প্রভাবে আন্দোলন প্রশ্নবিদ্ধ হতে পারে। আমাদের দাবী আদায়ের আন্দোলন হোক অহিংস আন্দোলন। যে আন্দোলনে জনগনের অংশ গ্রহণ হবে সুনিশ্চিত।
গতকাল যে সকল উশৃঙ্খলকারী ট্রেনে পাথর নিক্ষেপ করেছে তাদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হোক। যাতে করে ভবিষ্যতে এধরনের ন্যাক্কারজনক ঘটনার পুন:রাবৃত্তি না ঘটে। পরিশেষে একটা কথাই বলবো আসুন আমাদের সকল দাবী আলোচনা ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান করি।
রাষ্ট্রের এবং জনগনের সম্পদ রক্ষা করার দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। কারণ রাষ্ট্র আমার আপনার সকলের।