জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী দু'পক্ষের সংঘর্ষ নিহত ১, সাংবাদিকদের ওপর হামলার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ



নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও  অন্তত ০৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার  নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের মুরাদ নগর গ্রামে এ ঘটনা ঘটে।  
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ইদন মিয়া (৭০) উপজেলার মুরাদ নগর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের চাচা।
সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় যমুনা টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকারের ওপর হামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পটপরিবর্তন হওয়ার পর থেকে গত বছরের ৫ আগষ্টের পর থেকে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, বাজার দখল সহ এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে দুই গ্রুপ পরস্পর বিরোধে জড়ায়। এর আগেও বেশ কয়েকবার  সংঘর্ষের ঘটনা ঘটে।  এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইউনিয়ন যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের চাচা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহতদের নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। 
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত অবস্থায় রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলায় ক্ষোভ নিন্দা প্রকাশ করেছে সাংবাদিকরা। পলাশ উপজেলার প্রেস ক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন গাজী ও সাধারণ সম্পাদক নূরে আলম রনি সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

1

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

2

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

3

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

4

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

5

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

6

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

7

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

8

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

9

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

10

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

11

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

12

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

13

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

14

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

15

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

16

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

17

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

18

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

19

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

20