জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

 মোয়াজ উদ্দিন
 
বগুড়ার আদমদীঘিতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার পেছনে যাত্রীবাহী বাস ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও একই গ্রামের রাসেল মোল্লা (৩৫)। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার সকালে তারা তিনজন শিবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নওগাঁর মান্দার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিলেন। অটোরিকশাটি আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই রফিকুল ও তার ভাতিজা রাসেল নিহত হন এবং মিজু আহমেদ আহত হন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যান।

আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, লাশের আত্মীয় স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

1

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

2

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

3

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

5

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

6

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

7

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

8

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

9

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

10

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

12

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

13

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

14

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

15

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

16

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

17

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

18

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

19

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

20