জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মানুষ

 ইব্রাহিম খলিল
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী ঘটনার। ওই গ্রামের একই পরিবারের ছয়জন সদস্যই স্বাভাবিকের তুলনায় ক্ষুদ্রাআকৃতির । শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও জীবনসংগ্রামে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারটির সদস্যরা নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করে আসছেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে কাজের সুযোগ সীমিত হওয়ায় তাদের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে মাজপাড়া ইউনিয়ন পরিষদ পরিবারটির পাশে দাঁড়ায়। ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিবারটির সদস্যদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা ভাতা, খাদ্য সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থেকে সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে মাজপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, এই পরিবারটি আমাদের সমাজেরই অংশ। শারীরিক সীমাবদ্ধতার কারণে তারা যেন কোনোভাবেই অবহেলিত না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সরকারের যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তা সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।” স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইউনিয়ন পরিষদের এমন মানবিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় ও প্রতিবন্ধী মানুষের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি পরিবারটির পাশে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

1

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

2

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

3

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

4

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

5

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

6

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

7

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

8

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

9

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

10

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

11

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

12

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

13

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

14

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

15

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

16

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

17

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

18

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

19

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

20