মোঃ শরিফুল ইসলাম
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আজ বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

আজ ২৪ মে ২০২৫ইং, শনিবার, বগুড়ায়  রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ  উদ্যোগে  অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ'।  সমাবেশটি বিকেল ৩টায় বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল কেন্দ্রীয় ঈদগাহ  মাঠে অনুষ্ঠিত হবে। 
 বিএনপির রাষ্ট্র গঠনের  ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে তরুণদের উদ্বুদ্ধ করতে এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই সমাবেশের মধ্য দিয়ে তারুণ্যের  শক্তিকে কাজে লাগাতে স্বনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে করতে কর্মসংস্থান, সুশিক্ষা, সুস্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের মতামত ও ভাবনা সংগ্রহ করা হবে। 
রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।  প্রতিটি জেলা থেকে অন্তত পাঁচ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে  ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,  বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপি তরুন উদীয়মান নেতৃত্ববৃন্দ সহ দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা।
এই সমাবেশকে তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা হিসেবে বিবেচনা করছেন।  বিএনপির নেতারা মনে  করছেন, এই সমাবেশের মাধ্যমে তরুণরা একটি ন্যায্য, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একত্রিত হবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

1

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

2

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

3

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

4

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

5

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

6

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

7

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

8

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

9

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

10

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

11

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

12

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

13

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

14

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

15

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

16

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

17

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

18

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

20