জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে


 মোঃ রাতুল হাসান লিমন


বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়া কিংবা দেশ ছেড়ে পলাতক রাজনীতিকদের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আজ যারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে, তারাই বিভিন্ন সময়ে আপসের রাজনীতি করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত আপসহীন ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ।
আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহস ও আপসহীন নেতৃত্বই বিএনপির নেতাকর্মীদের দৃঢ়চেতা করে তুলেছে। তার ভাষায়, “এই আপসহীনতার কারণেই আজ বিএনপির প্রতিটি কর্মী সাহস নিয়ে রাজপথে দাঁড়াতে পারে।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে জ্বলে ওঠা গণতন্ত্রের মশাল এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমীর খসরু বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জাতির মধ্যে শৃঙ্খলা ও নৈতিকতা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

2

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

3

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

4

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

5

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

6

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

7

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

9

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

10

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

11

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

12

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

13

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

14

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

15

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

16

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

17

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

18

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

19

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

20