জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

অস্বাস্থ্যকর খাবারে রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্টের জরিমানা

নাঈম ইকবাল।।

চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জামাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে গুণবতী বাজারের “হাসু সুইটস ও রেস্টুরেন্ট”-এর রান্নাঘর ও ফ্রিজ পরিদর্শন করা হলে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। ফ্রিজে রক্তমাখা গরুর কাঁচা মাংস, গরুর পায়া, মুরগির গিলা-কলিজা, রান্না করা গরুর মাংস, দীর্ঘদিন সংরক্ষিত ব্লেন্ডার আদা, দুধের স্বর ও মিষ্টি একসঙ্গে রাখা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে ছিল—গরুর পায়া ২ কেজি ৮০০ গ্রাম, গরুর মাংস ৩ কেজি, মুরগির গিলা-কলিজা ৮০০ গ্রাম, মিষ্টি ৪৯ কেজি ও দুধের স্বর। এর মধ্যে কাঁচা মাংস স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। মিষ্টি ও দুধের স্বর স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় ধ্বংস করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য ও জীবনহানির ঝুঁকি তৈরি করার অপরাধে উক্ত রেস্টুরেন্টের দুইজন মালিককে পৃথকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া বাজারের আরও পাঁচটি মুদি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এবং একটি দোকানে চাল পাটজাত মোড়ক ছাড়া কৃত্রিম মোড়কে বিক্রয়ের অপরাধে মোট ৬টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সব মিলিয়ে ৭টি মামলায় মোট ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উক্ত অভিযানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, ব্যবসায়ী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

1

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

2

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

3

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

4

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

5

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

6

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

7

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

8

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

9

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

10

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

11

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

12

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

13

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

14

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

15

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

16

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

17

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

18

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

19

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

20