পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন-এর উদ্যোগে শুরু হয়েছে “Greensoul: 5000 Trees for Earth” শীর্ষক পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি। “সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ” প্রতিপাদ্যে এ মিশনের আওতায় প্রথম বছরে ৫০০০ গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।
আজ ১৪ জুলাই ২০২৫ ইং, সোমবার, ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মোজাম্মেল হক।
তিনি বলেন:-যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে কিনা তা এখন চিন্তার বিষয়। শুধু গাছ লাগালেই হবে না; তার যথাযথ পরিচর্যাও প্রয়োজন। আমাদের দেশে বন উজাড় হতে হতে বন্য প্রাণীর আবাসস্থলগুলো লোকালয়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে ব্যক্তি সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি অথেন্টিক ফাউন্ডেশনের এই উদ্যোগকে একটি অসাধারণ দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণায় সভাপতিত্ব করেন অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মো. জয়নুল আবেদীন তাওরাত।
সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:-
ফটিকছড়ি বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী,
সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল হক,
অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম,
বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর সদস্য মো. মোকতার হোসেন।
অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী বলেন,
“ক্ষুদ্র পরিসরে অথেন্টিক ফাউন্ডেশনের এই উদ্যোগ এ দেশের জন্য অত্যন্ত সময়োপযোগী। রাষ্ট্রীয় উদ্যোগের বাইরে এ ধরনের ব্যক্তি ও বেসরকারি প্রয়াসগুলোকে আরও উৎসাহ দেওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক সায়মা সুলতানা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসতিয়াক,
চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ,
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী,
অথেন্টিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে ফটিকছড়ি থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। উপস্থিত সকলে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।
উল্লেখ্য, অথেন্টিক ফাউন্ডেশন গত কয়েক বছরে অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ, রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে ব্যাপক অবদান রেখে চলেছে।
"Greensoul" প্রকল্পের আওতায় আগামী ৫ বছরে ফাউন্ডেশনটি পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বমোট ৫০০০ বনজ গাছ রোপণ, বিতরণ ও পরিচর্যার পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্তব্য করুন