জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে তৃণমূলের প্রাণচাঞ্চল্য

সানজিদুল হক।।

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়ন বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য ফরম নবায়নের মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে। তৃণমূল পর্যায়ে এই সাংগঠনিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অগ্রাধিকার
সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রাশিদুল  হক (রাজু) বলেন,
“৯টি ওয়ার্ডভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যারা সত্যিকার অর্থে ত্যাগী ও পরীক্ষিত কর্মী এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, কেবল তাদেরই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সাবেক সভাপতি ও সেক্রেটারিরা নিরলস পরিশ্রম করে এই কাজ সম্পন্ন করেছেন।”
সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে বিএনপি
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ও সার্চ কমিটি  তত্ত্বাবধানে এই নবায়ন কার্যক্রম চলছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো কর্মীদের পুনরায় সক্রিয় করার মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সুরুলিয়া ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত করে তুলবে।
৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের অঙ্গীকার
ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব  বলেন,
“আমরা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। তৃণমূলের প্রতিটি কর্মীকে সক্রিয় করে ৩১ দফা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল পর্যায়ের এই সাংগঠনিক তৎপরতা বিএনপিকে স্থানীয়ভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

1

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

2

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

3

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

4

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

5

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

6

খতমে কোরআন থেকে গণসমাবেশ

7

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

8

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

9

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

10

ডিএনসিতে রনি–আমেনার দাপট

11

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

12

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

13

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

14

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

15

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

16

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

17

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

18

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

19

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

20