জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগ উপজেলা বিএনপিতে থেকে বহিষ্কার ২জন শোকজ করা হয়েছে ২ জনকে

মোঃ আবদুল মোতালেব।।

নোয়াখালী সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ৯-ই সেপ্টেম্বর সকাল ও বিকালে পক্ষে  বিপক্ষে মিছিল করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক কমিটির ১ যুগ্ন আহবায়ক গোলাম হোসেন খন্দকার  ও ১ সদস্য  দলিলুর রহমানকে বিএনপির দলীয় পদ খেকে অব্যাহতি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। আরেক নোটিশ জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেনবাগ উপজেলার ফারুক গ্রুপের ২ জন যুগ্ম-আহবায়ক ফারুক বাবুল ও আব্দুল হান্নান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 
জেলা বিএনপির দপ্তরের দাযিত্ব প্রাপ্ত এ্যডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক পত্রে কাজী গ্রুপের দুজনকে বহিষ্কার আদেশ প্রদান করা হয়।
১০ সেপ্টম্বর দেওয়া চিঠিতে বলা হয় নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুবর আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের অনুমোদন ক্রমে ওই দুইজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। 
উল্লেখ্য : গত সোমবার জেলা বিএনপি কর্তৃক সেনবাগ উপজেলা ও সেনবাগ পৌরসভার আহবায়ক কমিটি প্রদান করা। এরপর গত মঙ্গলবার সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে যথাযথ মূল্যায়ন না করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান গ্রুপ ও জয়নুল আবেদিন ফারুক গ্রুপ ঘোষিত কমিটি প্রত্যাক্ষান করে সেনবাগ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 
বিক্ষোভ থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা রকম কটাক্ষ করে শ্লোগান দেওয়া হয়।  এর জেরে  দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী গ্রুপের (২)দুই নেতাকে বহিষ্কার এবং জয়নুল আবেদিন ফারুক গ্রুপের (২) দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

1

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

2

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

3

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বা

4

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

5

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

6

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

7

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

8

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

9

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

10

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

11

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

12

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

13

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

14

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

15

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

16

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

17

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

18

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

19

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

20