জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের গড়তে হবে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ : সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

আহমদ উল্লাহ।।
দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকার কোনো বিকল্প নেই।
আমরা যদি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারি তবে তারা সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা উঠবে। সমাজ, শহর ও রাষ্ট্রকে সুন্দর ও সমৃদ্ধ করতে শিক্ষার্থীদেরকেই এগিয়ে আসতে হবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, গত ১৬ বছরে সহিংসতা, নির্যাতন, জুলুম ও বিচার বহির্ভূত হত্যার কালো অধ্যায় আমরা পেরিয়ে এসেছি। ২৪  এর জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আত্মত্যাগ ও রক্তদানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে আমাদের লড়াই করা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সিটি মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নির্ভয়ে এগিয়ে যাও। তোমাদের কোনো শক্তিই আটকে রাখতে পারবে না। বৈষম্য-বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে ছাত্রসমাজ যে ভূমিকা রাখছে, তা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশকে ভালোবাসতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে আমাদের গড়ে তুলতে হবে একটি সুন্দর বাংলাদেশ।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, বাংলাদেশীরা সবকিছুই পারে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, ৯০-এর গণআন্দোলনে স্বৈরশাসনের পতন ঘটিয়েছি, আর সর্বশেষ আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন আমাদের শপথ নিতে হবে—দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহ্ আলমগীরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আলাউদ্দিন আল আজাদ,  প্রফেসর এমদাদ হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুর রহিম, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম, কলেজ ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান রায়হানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

1

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

2

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

3

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

4

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

5

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

6

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

7

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

8

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

9

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

10

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

11

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

12

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

13

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

14

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

15

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

16

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

17

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

18

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

19

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

20