মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় দাদশী ইউনিয়ন আ. লীগ সভাপতি গ্রেফতার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ রমজান আলী (৬০) কে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণ মানববন্ধন ও প্রতিবাদে অংশ নেয়। এসময় এজাহারনামীয় ১৪ জন ও অজ্ঞাতনামা প্রায় ১০০-১৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

আসামিরা বেধড়ক মারধর ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসেনসহ বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ ও আহত হন।

পরে এই ঘটনায় ভুক্তভোগী মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৪ জন নামীয় ও ১০০/১৫০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর এফআইআর-১, তারিখ ০২/০৯/২০২৪; জি.আর. নং-৩৩৪/২০২৪; ধারাসমূহ: দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারা।

এরই ধারাবাহিকতায় ২৩ জুন ২০২৫ সকাল ৬টা ৩৫ মিনিটে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানাধীন কামালদিয়াকান্দি এলাকা থেকে অভিযুক্ত রমজান আলীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজবাড়ী থানা পুলিশ।

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

2

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

3

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

4

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

5

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

6

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

7

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

8

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

9

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

10

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

11

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

12

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

13

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

14

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

15

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

16

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

17

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

18

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

19

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

20