জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

খাইরুল বাসার।।

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন।নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালি গাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০ টার দিকে কালি গাংনী গ্রামের ঘোনার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 
স্থানীয়রা জানান, চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। নিহত মফেজও যুক্ত হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মাটিতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মফেজ জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন পন্থি।
সদর থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরা হলেন, শুকুর আলীর ছেলে প্রবাস ফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।
কিভাবে সে মারা গিয়েছে ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সদর থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

1

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

2

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

3

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

4

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

5

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

6

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

7

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

8

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

9

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

10

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

11

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

12

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

13

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

14

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

15

সীমান্তে যুদ্ধের দামামা

16

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

17

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

18

গ্যাস সংকটে রান্নাঘর অচল

19

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

20