জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

সাইফুজ্জামান।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌর শাখার উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক প্রশিক্ষণমূলক ও প্রস্তুতিমূলক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর (বুধবার) শহরের স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের এ প্রশিক্ষণমূলক কর্মশালা তখনই সফল হবে যখন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সকল রূপ রেখে ও সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন অনুষ্ঠিত করবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট আনোয়ার হোসেন এবং জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর জামায়াতের আমীর জনাব হুমায়ূন কবীর এবং সঞ্চালনা করেন আশরাফুল আলম মোমিন।

মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইনকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় পৌরসভার ২৪টি নির্বাচনী কেন্দ্রের জন্য পৃথক কমিটি গঠন এবং বুথভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়।

কর্মশালার আলোচনায় বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং জনসাধারণের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

1

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

2

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

3

হালদায় জাল ও বড়শি জব্দ

4

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

5

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

6

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

7

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

8

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

9

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

10

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

11

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

12

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

13

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

14

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

15

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

16

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

17

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

18

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

19

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

20